
মোঃ হুমায়ুন কবীর ফরীদি (জগন্নাথপুর প্রতিনিধি):জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন শাখা শ্রমিক লীগ এর আহ্বায়ক কমিটি গঠন এর লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা শ্রমিক লীগ এর আহ্বায়ক কমিটি গঠন এর লক্ষে শ্রমিক লীগ নেতৃবৃন্দের উদ্যোগে আজ ২৩ শে ডিসেম্বর রোজ বুধবার বিকালে স্থানীয় কলকলিয়া বাজারস্থ কলকলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা জাদুঘর ও লাইব্রেরী প্রাঙ্গণে কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ ফখরুল হোসেন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লিটন মিয়ার পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক লীগ জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ নূরুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা শাখা শ্রমিক লীগ এর সদস্য সচিব মোঃ জাহির উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মোঃ বশীর আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ,আওয়ামী লীগ নেতা হাজী মোঃ সমছু মিয়া, মোঃ ছমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শাখা শ্রমিক লীগ এর যুগ্ম আহবায়ক মোঃ রব্বানী মিয়া, সদস্য সৈয়দ তুরন মিয়া ও মোঃ ফকির আজিজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মোঃ আজিজুর রহমান (সাবেক মেম্বার), শ্রমিক লীগ নেতা মোঃ দিলোয়ার হোসেন মুন্না,শ্রমিক লীগ নেতা মোঃ মঈনুল ইসলাম, শ্রমিক লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা মোঃ শিপন আহমদ তালুকদার, জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সদস্য মোঃ শাহ আলম, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহসভাপতি মোঃ আনোয়ার হোসেন শিপু ও কলকলিয়া ইউনিয়ন শাখা যুবলীগ এর যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন লিলু প্রমূখ।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।