
অমৃত জ্যোতি :: সুনামগঞ্জের মধ্যনগরে ৯জানুয়ারী শনিবার ১১টার সময় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে “হাওর বাঁচাও আন্দোলন”ধর্মপাশা উপজেলা কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনের হাওর বাচাও আন্দোলন কারীদের দাবীতে উঠে আসে দ্রুততম সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধ এর কাজ শুরু করার।এবং প্রকৃত কৃষক দের মাধ্যমে পি আই সি কমিটির তালিকা সরকারী ওয়েব পোর্টালে তালিকা প্রকাশ করার জোরালো দাবী তুলে ধরেন নেতৃবৃন্দ।ঘন্টাব্যাপী এই মানববন্ধনে উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে সদস্য সচিব চয়ন কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন রুহুল আমিন খাঁন,গোপেশ চন্দ্র সরকার, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিকুর ফারুকী,সাজিদুল হক, প্রতিনিধি আল-আমিন সালমান প্রমুখ।এছাড়াও ঐ এলাকার শালদীঘা, মরিচাকুরি হাসেরআনি হাওরের ফসল রক্ষা বাঁধ পিআইসির অন্তর্ভুক্তি করার জোর দাবী জানান বক্তারা।