
অমৃত জ্যোতি (ধর্মপাশা সুনামগঞ্জ থেকে)::
“জাতির জনক বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের ইতিহাস হতে পারে না” চন্দ্র সূর্য যতো দিন আছে বহমান,জাতির পিতা থাকবে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৷ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা সদরে আওয়ামীলীগ কার্যালয়ে রবিবার বিকেলে “স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে ১৯৭২সালে ৮ই জানুয়ারী কারামুক্তির পরে ১০জানুয়ারী স্বদেশে পদার্পন করেন।এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন- বক্তব্যে বলেন মুক্তি যোদ্ধে কথা বলে,আজ জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাঁর রক্তে কথা বলে। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুল মজিদ তালুকদার, সঞ্চালন করেন যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,বক্তব্য রাখেন আওয়ামীলীগ প্রবীণ নেতা উপানন্দ সরকার,ধর্মপাশা সদর সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, উপজেলা বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সহ সভাপতি কুতুবউদ্দিন তালুকদার, আব্দুস শহীদ আজাদ, সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী, জেলা মৎস্যজীবি লীগের যুগ্মআহ্বায়ক রুহুল আমিন খান, সাবেক ছাত্রনেতা প্রদীপ সরকার,যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, সাবেক ছাত্রলীগের সভাপতি পারভেজ আহম্মেদ প্রমুখ।