
দিনরাত ডেস্ক : সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা-ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) এর সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ জানান, এম.পি. মাহমুদ উস সামাদ কয়েছের মৃত্যুতে সিলেট জেলা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। সমিতির সভাপতি জনাব এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।