
অমৃত জ্যোতি, মধ্যনগর থেকে::
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা অঞ্চলের প্রায় বেশীরভাগ টিউবওয়েল ( নলকূপ) থেকেই পানি উঠছে না।এদিকে সোমেশ্বরী নদীতে খননের অভাবে নদীটি পানি শুন্য। পানি না থাকায় সারা এলাকার জন মানুষের গোসল (স্নান)করতে পারছেন না এলাকাবাসীর লোকজন।
এতে করে ব্যাপক ভোগান্তি পোহাচ্ছেন মধ্যনগর সদর বাজারের বাসিন্দারা।যেমটি খাবার পানিতে তেমনিটি গোসলে। যাদের টিউবওয়েল থেকে কিছুটা পানি উঠতে দেখাগেছে তারা প্রতিবেশীদের পানি দিয়ে সহায়তা করছেন।
আবার অনেকেই গভীর নলকূপ থেকে পানি না উঠায়,তা রেখেই পুনরায় প্রথম স্থরের নলকূপ এবং সাবমার্জেবল স্থাপন করে, পানির প্রয়োজন মিঠাতে দেখা গেছে।গোসল বা স্নানের জন্য ২-৪কিলোমিটার পথ পায়ে হাঠতে দেখা যায় লোকজনকে।সারা বাজারে প্রতিষ্টান ব্যাতিত মাত্র দুটি টিউবওয়েল সচল থাকতে দেখা গেছে।
অভিজ্ঞ টিউবওয়েল মেস্তুরী দীলিপ দেবনাথের সাথে কথা বললে তিনি বলেন- নদীতে পানি না থাকার কারণে ওয়াটার লেভেল ৪০থেকে ৪৫ ফুট নীচে চলে গেছে।বর্তমানে স্বাভাবিক উপরের মটার গুলি পানি তুলতে পারছেনা। একমাত্র সাবমার্জেবল গুলিই মোটামোটু সচল আছে।তবে নদীতে জোয়ার আসলে হয়তো সমস্যার সমাধান হতে পারে।