, ,

জগন্নাথপুরে টমটম গাড়ী দুর্ঘটনায় নারী সহ ৩ জন আহত

admin
প্রকাশিত May 6, 2021, 10:18 PM
জগন্নাথপুরে টমটম গাড়ী দুর্ঘটনায় নারী সহ ৩ জন আহত

 

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুর এর পল্লীতে ইজিবাইক (টমটম) গাড়ী দুর্ঘটনায় গাড়ী চালক সুমেল(২২), রাহেলা(২৪) ও জহুরা (৩২) নামক ৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সুত্রে ঘটনার বিবরণে জানাযায়, ৬ ই মে রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রাম এলাকা থেকে যাত্রীবাহী ইজিবাইক (টমটম) গাড়ী রানীগঞ্জ বাজার যাওয়ার পথে দুপুর ১২ ঘটিকার সময় স্বজনশ্রী গ্রাম এলাকায় পৌঁছা মাত্রই গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে। এতে গাড়ী চালক সুমেল মিয়া(২২), বাউধরন গ্রামের মহিলা রাহেলা বেগম(২৪) ও জহুরা বেগম (৩০) আহত হন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।