, ,

আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন মরহুম গিয়াস মিয়া———এমপি মুহিবুর রহমান মানিক

admin
প্রকাশিত May 24, 2021, 06:57 PM
আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন মরহুম গিয়াস মিয়া———এমপি মুহিবুর রহমান মানিক

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ভাতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গিয়াস মিয়া জাউয়াবাজার এলাকা নিয়ে উন্নয়নের অনেক স্বপ্ন দেখতেন। তিনি ছিলেন আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাবি নিয়ে অনেক দূর এগিয়ে ছিলেন তিনি। তার অনুদানে এবং পরিশ্রমে এ অঞ্চলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ এলাকা নিয়ে অনেক স্বপ্ন ছিলো। মুক্তিযুদ্ধের একজন প্রবাসী সংগঠকও ছিলেন তিনি। এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রয়েছে তার। মরহুম গিয়াস মিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন।

ভাতগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক মরহুম গিয়াস মিয়া স্মরণ সভা জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে
সোমবার (২৪মে) বিকেলে জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়।
জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদ সদস্য এড.রাজ উদ্দিনের সভাপতিত্বে ও জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মিছবাহ উজ জামান শিলুর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ আহমদ, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির, সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান মোজাহিদ আলী।

বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, জাউয়াবাজার কলেজের ভাইস প্রিন্সিপাল মনি শংকর ভৌমিক,
উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা মাস্টার নাসির উদ্দিন, আফজাল হোসেন, আব্দুল মান্নান, মতিউর রহমান, সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আকলুছ মিয়া, আব্দুল খালিক, মাস্টার আব্দুল মুকিত, কদরিছ খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, আব্দুল খালিক, ফয়জুল বারী, আবুল হাসনাত, আসাদুর রহমান আসাদ, রুহেল আহমদ তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, গৌছ উদ্দিন খান, সাজিল হোসেন বাবুল, হেলাল উদ্দিন, আলমগীর হোসেন, রিয়াজ আহমদ, মিলাদ হোসেন শুভ, ইউনুছ খান প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আছাদুর রহমান।