, ,

মধ্যনগরে কৃষকদের প্রাণের দাবী তুলে ধরে, কৃষক ও ক্ষেতমজুর সমিতির মানববন্ধন

admin
প্রকাশিত June 9, 2021, 12:11 PM
মধ্যনগরে কৃষকদের প্রাণের দাবী তুলে ধরে, কৃষক ও ক্ষেতমজুর সমিতির মানববন্ধন

অমৃত জ্যোতি,বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার মধ্যনগরে ৯জুন দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের সভাপতিত্ব করেন ডাঃজয়কৃষ্ণ সরকার কলি, প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ কৃষক সমিতির জেলা আহ্বায়ক অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার,আব্দুল আওয়াল প্রমুখ।বক্তাগন মানববন্ধনে দাবী জানান “সরকার যদি কৃষকের হয়ে থাকে” তবে হাওরের ধান কেটে কৃষকরা নিরপদে বাড়ি তুলতে গোড়াট আকারের রাস্তাগুলি পাকা করতে হবে।কৃষি অফিসারের মাধ্যমে ধানকর্ত্তনের হার্বেস্টার মেশিন ভাড়া প্রক্রিয়া,উৎপাদিত ধানের অর্ধেকটা খাদ্য গোদাম কতৃপক্ষ কিনতে হবে , নিদৃষ্ট ফরিয়ার মাধ্যমে কৃষকের গোলা থেকে গোদামজাত করা।পহেলা এপ্রিলের মধ্যেই কৃষি একাউন্টে ন্যায্য মূল্য পরিশোধ করা,ভেজাধানের মিলিং ব্যাবস্থা,শষ্য
বীমা চালুকরন,হাওরে উন্মুক্ত ভাবে মাছ ধরার অধিকার,সিসি ব্লকের মাধ্যমে গ্রামগুলি আফালের প্রতিরক্ষা ব্যাবস্থা করণ।