
অমৃত জ্যোতি,বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ে কলেজের সাবেক শিক্ষার্থী বাবার আর্থিক সংকটের মাঝেই মোঃআঙ্গুর মিয়া শিক্ষার হাল ছাড়েন নি। তিনি সিলেট প্যারামেডিক্যাল কোর্সের শেষে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ইন্টার্নীতে ছিলেন আঙ্গুর মিয়া।ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ক্যামো থেরাপির সাইকেল অনুযায়ী চিকিৎসারত হাসপাতালে বিছানায় । চিকিৎসার ব্যায়ভার অসহায় পিতার জায়গা, জমি, গবাদিপশু সহ সব কিছুই বিক্রি করে শেষ।তার সপ্ন ছিল চিকিৎসক হয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করবে। কিন্তু নিরুপায়! হয়ে দেশ, বিদেশে ছড়িয়ে থাকা সকল প্রভাসী ভাই,বোন,বন্ধু বান্ধব,আত্বীয় স্বজন তথা মেডিক্যাল পরিবারের কাছে,আকুল আবদনের সহিত আর্থিক সহযোগিতা চান ইন্টার্নীর ছাত্র মোঃআঙ্গুর মিয়া।
সহপাটি ও কোচিং সেন্টারের শিক্ষক আরিফুর রহমানের নেতৃত্বে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।আঙ্গুর মিয়া সুস্থ্য হয়ে পুনরায় সকলের কাছে ফিরে আসতে সাহায্যের মিনতী কামনায় ।অসুস্থ্য আঙ্গর মিয়া ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ নং হলের ৬নং ইউনিটে ২৭নং বেডে ক্যামোথেরাপি চিকিৎসা চলমান রয়েছে।জন্মস্থান মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামে।দরিদ্র পরিবারের অভিভাবক পিতা মোঃদুলাল মিয়া, ছেলের চিকিৎসা চালাতে আর্থিক সহায্যে চেয়েছেন শিক্ষকও সহপাঠীরাও। সাহায্য পাঠানোর জন্য আঙ্গুর মিয়ার ব্যাক্তিগত নিম্নে বিকাশ নাম্বার দেয়া হলো 01323822308
আপনাদের সকলের সহযোগিতা পেলে হয়তো ফিরে আসবেন ইন্টার্নীরত চিকিৎসক আঙ্গুর মিয়া।