, ,

কানাইঘাটের তরুনের লাশ উপশহর থেকে উদ্ধার

admin
প্রকাশিত June 25, 2020, 08:54 PM
কানাইঘাটের তরুনের লাশ উপশহর থেকে উদ্ধার

সিলেট নগরীর উপশহর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম ইফজাল অাহমদ (২৮)। তিনি একজন কোরঅানে হাফিজ ও সিলেট এমসি কলেজে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের কুতুব অালীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, নগরীর উপশহরের বি-ব্লকের ১৮ নাম্বার রোডের ৩ নাম্বার বাসার নিচতলায় ওই যুবকের লাশ পাওয়া যায়।

ইফজাল গত প্রায় ৫ বছর থেকে তার বড় বোনের সাথে ঐ বাসায় থাকতেন।