
গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে চলমান লকডাউন, গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে গোয়াইনঘাটের অতিদরিদ্র ও
অসহায় মানুষের জন্য সাড়ে ৩৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে । ইতোমধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জিআর ক্যাশ সাড়ে ৩৭ লাখ টাকা উপজেলার ১০ টি ইউনিয়নে সাড়ে ৩ লাখ টাকা হারে বিভাজন করে বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিয়ন পরিষদগুলোতে বরাদ্দকৃত টাকাগুলো খুব দ্রুত উপজেলার ০৯ জন চেয়ারম্যান ও ১ টি ইউনিয়নের প্রশাসকের প্রেরিত তালিকা অনুসারে বিতরণ করা হবে।
এছাড়া গো-খাদ্য ও শিশুদের জন্য আড়াই লাখ টাকার শুকনো খাবার ক্রয় করে সংশ্লিষ্টদের হাতে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পূরকায়স্থ।