
দিনরাত ডেস্ক ঃপ্রকাশ্যে হুমকি দেওয়ায় সিলেটের এক ফেসবুক ‘সাংবাদিকের’ বিরুদ্ধে জিডি করেছেন একটি টিভি চ্যানেলের সিনিয়র চিত্র সাংবাদিক ও সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসাসিয়েশনের সভাপতি দিগেন সিংহা।
মঙ্গলবার বিকালে সিলেট কোতোয়ালি থানায় লন্ডন বাংলা ফেসবুক পেজের ফটোগ্রাফার শাহপরাণ সুমনের বিরুদ্ধে তিনি এ জিডি করেন।