
প্রতিনিধিধর্মপাশা:
সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর উপজেলায় নতুন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মধ্যনগরের কৃতিসন্তান সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার।১৮ আগষ্ঠ বুধবার১২ মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা নিয়ন্ত্রক সহ একটি প্রতিনিধি দল কেন্দ্র পরিদর্শন করেছেন।এসময় উপস্থিত ছিলেন, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ কবীর আহমেদ, সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ ফারুক আহমদ, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার সহ উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ।