, ,

শাহপরান (রঃ) প্রেসক্লাবের সহ-সভাপতির মাতার মৃত্যুতে শাহপরান (রঃ) প্রেসক্লাবের নেতৃবৃন্দের শোক

admin
প্রকাশিত July 29, 2021, 01:10 PM
শাহপরান (রঃ) প্রেসক্লাবের সহ-সভাপতির মাতার মৃত্যুতে শাহপরান (রঃ) প্রেসক্লাবের নেতৃবৃন্দের শোক

ছাদিকুর রহমান সোহেলঃ শাহপরান প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সিলেটের দিন-রাতের সহঃ বার্তা সম্পাদক আফজাল মিসবাহ এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ রাজু। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত শাহপরান (রঃ) প্রেসক্লাবের সহ-সভাপতি আফজাল মিসবাহ এর মাতা দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৭ ই জুলাই তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট নগরীর ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ২৯ জুলাই দুপুর তিন ঘটিকায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ এশা বটেশ্বর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।