, ,

শিকদার ফাউন্ডেশন কলেজের নির্মানাধীন মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চুরির পায়তারা

admin
প্রকাশিত June 30, 2021, 01:19 PM
শিকদার ফাউন্ডেশন কলেজের নির্মানাধীন মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চুরির পায়তারা

কানাইঘাট প্রতিনিধি ঃআদালতের আদেশ অমান্য করে রাজাগন্জ শিকদার কলেজ মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্মান সামগ্রী সরিয়ে নেওয়ার পায়তারা করছে মামলার খোদ বাদীপক্ষের আমমোক্তার মতিন শিকদার। ভূয়া তথ্য দিয়ে কয়েকটি মিথ্যা মামলা দায়ের করে এই নান্দনিক মসজিদের নির্মাণ কাজে বাঁধাদিতে এই কুট কৌশল করছেন মতিন শিকদার।এলাকাবাসীর এমন অভিয়োগের সত্যতা পায়া যায় সরেজমিনে। আজ সকালে এ বিষয়ে কলেজ ও মসজিদের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার কুতুব উদ্দিন শিকদার কানাইঘাট থানায় একটি অভিযোগ দাখিল করলে এ অভিযোগ তদন্তের জন্য ওসি তদন্তকে দায়িত্ব প্রদান করা হয়েছে। শিকদার ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ জানান ২০১০ সালের পর থেকে উক্ত কলেজ বাউন্ডারির ভেতরে টিনসেট মসজিদে কলেজের ছাত্র ও এলাকার মুসল্লীরা নামাজ আদায় করে আসছেন। এলাকাবাসী ও ছাত্রদের নামাজ আদায়ের দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠাতা একটি নান্দনিক মসজিদের নির্মান কাজ শুরু করেন ২০১৯ সালে। শান্তি পূর্ণ ভাবে মসজিদের ২ তলা পর্যন্ত ছাদ ঢালাই হওয়ার সাথে সাথে অনৈতিক লোভ পড়ে মতিন শিকদার ও তার সহযোগীদের। এর পর শুরু হয় মোকদ্দমা। এ পর্যন্ত সকল তদন্ত মসজিদের পক্ষে হওয়ায় সূচতুর বাদী মহামান্য হাইকোর্টে ১০২৪- ২১ রিট দায়ের করলে আদালত একতরফা শুনানী শেষে স্থিতাবস্থার আদেশ দিলে বাদী গত ২৮ জুন তার আমমোক্তার মতিন শিকদার ও লাটিয়াল বাহিনী দিয়ে মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কলেজের পাহারাদারকে খুন খারাবীর হুমকি প্রদান করে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র ছাত্রী ও এলাকাবাসী।