, ,

সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ নাসির খানের

admin
প্রকাশিত July 9, 2020, 09:44 PM
সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ নাসির খানের

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

শোকবার্তায় তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ত্যাগী নেত্রী এডভোকেট সাহারা খাতুন আমাদের মাঝে আর নেই। উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ৷মহান আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।