, ,

পার্টির সম্মানক্ষুণ করার স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবু কালাম তফাদারকে অব্যাহতি

admin
প্রকাশিত August 8, 2021, 06:09 PM
পার্টির সম্মানক্ষুণ করার স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবু কালাম তফাদারকে অব্যাহতি

সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবু কালাম তফাদারকে অনৈতিক কাজে জরিত থাকার অপরাধে স্বেচ্ছাসেবক পার্টির সকল পদ ও পদবী থেকে অব্যাহতি

তারিখ-৮ আগস্ট,রোজ রবিবার ২০২১ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলা সভাপতি ও সিলেট বিভাগের যুগ্ম- সাংগঠনিক সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে আবু কালাম তফাদারকে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মানক্ষুণ করার কারণে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সুপারিশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন।

গতকাল জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় আলোচনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে- জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে (আবু কালাম তফাদার) কে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সকল পদ ও পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

লিয়াকত হোসেন খোকা এমপি
সভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।।