, ,

দেবরের হাতে ভাবি খুন

admin
প্রকাশিত September 23, 2021, 06:43 AM
দেবরের হাতে ভাবি খুন

 

মুহাম্মদ সানোয়ার আলী,,,,

সিলেটের জৈন্তাপুর  উপজেলার দরবস্ত ইউনিয়নে দেবরের হাতে ভাবি খুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ইউনিয়নের করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোনারা বেগম (৪৫) ওই গ্রামের ওহাব মিয়ার স্ত্রী। এ দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন।

এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তারা হলেন- গ্রামের ওমার আলীর ছেলে আবদুল করিম (৪০) ও করিমের স্ত্রী শিরিন বেগম। করিম সম্পর্কে সোনারা বেগমের দেবর।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর খুনের ঘটনাটি নিশ্চিত করে তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানোর কারণে খুন হয়েছেন সোনারা বেগম।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে