
জৈন্তাপুরপ্রতিনিধি ঃ জৈন্তাপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে।
পুলিশের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায় রান্তায় দাড়িয়ে রাজমিস্ত্রি নজরুল ইসলাম বিরক্ত করত এবং মেয়েটিকে বিয়ের প্রন্তাব দিতো। স্কুল পড়ুয়া মেয়েটি ও রাজমিস্ত্রি দু’জনের বাড়ি পাশাপাশি। স্কুল পড়ুয়া মেয়েটি প্রতিদিন রাজমিন্তির এমন কর্মকান্ড সইতে না পেরে মেয়েটি তার ভাইসহ পরিবারকে এ বিষয়ে অবহিত করে। এক পর্যায় রাজমিন্তি স্কুল পড়ুয়া মেয়েটির উপর ক্ষিপ্ত হয়।
গত ১৭ এপ্রিল রাত অনুমান সাড়ে ৭টার দিকে মেয়েটি একা নিজ বসতঘরে রান্নার কাজ করছিলো। ভাই কাজের সুবাধে বাড়ির বাড়ির বাহিরে যায় আর মা পাশের ঘরে গেলে আসামী রাজমিন্তি সেই সুযোগ কাজে লাগিয়ে রান্না ঘরে প্রবেশ করে ভিকটিমকে জড়িয়ে ধরে। তখন মেয়েটি চিৎকার করতে চাইলে ভয়ভীতি প্রদর্শন করে বসত ঘরের পশ্চিমকক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
মামলার সূত্র ধরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ (২৩ এপ্রিল) শুক্রবার বিকাল পৌনে ৩টায় দিকে মামলার এজহারনামীয় আসামী ঠাকুরের মাটি পশ্চিম সাতজনি এলাকার উসমান আলীর ছেলে রাজমিস্ত্রি নজরুল ইসলাম (২১) কে গ্রেপ্তার করে।