
মুহাম্মদ সানোয়ার আলী স্টাফ রিপোর্টার:
২৬/০৬/২১খিঃ এসআই(নিঃ)/শাহিন কবির, মোগলাবাজার থানা, এসএমপি, সিলেট সঙ্গীয় এএসআই(নি:)/ওবাইদুল্লাহ শেখ, এএসআই (নি:)/অতীব চাকমা, এএসআই/এমদাদুল হক, কং/১৫৭৪ জাহাঙ্গীর আলম, কং/১১৫০ আব্দুল হাই, সকলেই- মোগলাবাজার থানা, এসএমপি, সিলেট সহ ধৃত আসামী ১। রুবেল মিয়া (২৬), পিতা- কবির মিয়া, মাতা- দোলন নাহার, সাং- নিশ্চিন্তপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এবং তার দখল হতে উদ্ধারকৃত ১০ (দশ) পিস মাদক জাতীয় দ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়, মোগলাবাজার থানার সাধারণ ডায়রী নং-১৪৬২, তারিখ-২৬/০৬/২০২১খ্রিঃ এবং মোগলাবাজার থানার এমসিসি নং-৪৯৯/২১, তারিখ-২৬/০৬/২০২১খ্রিঃ মূলে মোগলাবাজার এলাকায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত থাকা কালে আলমপুর আবাসিক এলাকায় অবস্থানকালীন ২২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন সিলেট জকিগঞ্জ গামী সড়কের দক্ষিণ পাশে গোটাটিকর পয়েন্টস্থ মেসার্স দেলওয়ার অটো ট্রেডার্স নামক দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে মর্মে সংবাদ পেয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অনুমান ২৩:১০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে বর্ণিত আসামীকে ধৃত করতে সক্ষম হই। এই সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করাকালে আসামীর পরিহিত নীল রংয়ের জিন্সের প্যান্টের বাম পকেট হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে গোলাপি রংয়ের ১০ (দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাই। প্রতিটি ইয়াবা ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম করে সর্বমোট =১.০ গ্রাম যার প্রতিটি ইয়াবা ট্যাবলেটের মূল্য ৫০০/-টাকা করে মোট =৫,০০০/- (পাঁচ হাজার) টাকা পেয়ে তাকে উক্ত মাদক জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কোন প্রকার সন্তোষজনক জবাব দিতে পারে নাই। অতঃপর সাক্ষী ১। রেদওয়ান আহমদ (৫০), পিতা-মৃত আফতাব আলী, সাং-পশ্চিমভাগ উত্তরপাড়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ২। মোঃ দেলওয়ার হোসেন (৪২), পিতা-মৃত আব্দুল ওয়াদুদ, সাং-গোটাটিকর আ/এ, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ৩। এএসআই/এমদাদ মিয়া, মোগলাবাজার থানা, এসএমপি, সিলেটদের সম্মুখে ২৬/০৬/২০২১খ্রিঃ ২৩:১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে ইয়াবা ট্যাবলেট সমূহ জব্দ করে জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ইয়াবা ট্যাবলেটগুলি সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে।
উক্ত আসামীর বিরুদ্দে নিয়মিত মাগলাবাজার থানার মামলা নং-২০, তারিখ- ২৭/০৬/২০২১খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু হয়।