, ,

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ৭ বছরের শিশুর

admin
প্রকাশিত July 9, 2020, 02:41 PM
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ৭ বছরের শিশুর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু মহাসড়কের ভোলাগঞ্জ শাহ আরফিন পয়েন্টে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত হয়েছে ।

আজ বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আনিকা আক্তার রুমি (৬) ভোলাগঞ্জ রুস্তুমপুর গ্রামের নূর ইসলামের মেয়ে ।

জানা যায়, রুমি বাড়ি থেকে বিস্কুট কেনার জন্য ভোলাগঞ্জ শাহ আরফিন পয়েন্টে আসে । সেখানে বঙ্গবন্ধু মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া অটোরিকশাটি মেয়েটিকে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হ