
সাংবাদিক ও লেখক অমৃত জ্যোতি রায় সামন্ত এর “ছোট্ট শিশুর মিষ্টি ছড়া”
প্রথম ধাপে ৫টি (চলমান)
১/
আম খাব-জাম খাব-
কাঠাল খাব না,
পেটের অসুখ হলে কিন্তু –
কাদবে তুমি মা।
২/
এদিক যাব -ওদিক যাব-
ঘরে থাকব না,
খোলতে খেলতে বড় হলেম-
পড়া শিখলাম না।
৩/
বিল সিচিব মাছ ধরিব-
ত্বরা যাবি কে?
আমিও যাব মাও যাবে-
মামা মামী রে।
৪/
ময়না যাবে মামার বাড়ী-
সুইটি যাবে কই,
আসব পানি ভাসলে তবে!
সঙ্গে নিব বই।
৫/
আয় আয় সোনা মনি-
ভাত খাও রে,
পায়রা খাবে-টিয়া খাবে
বাঁশি বাজায় কে?
লেখক-১৯/০৫/২০২১
অমৃত জ্যোতি রায় সামন্ত
জন্ম-০৩/০৭/১৯৯১
মধ্যনগর ৩নং ওয়ার্ড
চ্যানেল সিক্স ধর্মপাশা প্রতিনিধি
সাধারণ সম্পাদক মধ্যনগর প্রেসক্লাব,সুনামগঞ্জ।
মোবাইল-০১৭১৩৮০০৭৬৪