
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৮ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, সাংবাদিক বাবু শংকর রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাকটর হারুন অর রশীদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, শিক্ষক রূপক কান্তি দেব ও শাহজাহান সিরাজী প্রমুখ।