
কানাইঘাট প্রতিনিধি :: গত ২৫ জুন সিলেট উপ-শহরের ভাড়াটিয়া বাসায় নির্মম হত্যাকান্ডের স্বীকার সিলেট এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের কাপ্তানপুর গ্রামের হাফিজ ইফজাল আহমদ চৌধুরীর হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে সর্বস্তরের মানুষ ফুঁসে উঠেছেন।
ইফজাল হত্যাকান্ডের ২০ দিন পেরিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণাঙ্গ মামলা নিতে গড়িমসি সহ হত্যাকারীদের আটকে ব্যর্থ হওয়ায় প্রতিদিন কানাইঘাটের বিভিন্ন এলাকা সহ সিলেট শহরে সামাজিক ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বিকেল ২টায় কানাইঘাট প্রেসক্লাবের সম্মুখে কানাইঘাট যুব ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ইফজাল হত্যার রহস্য উদ্ঘাটন সহ হত্যা মামলা দায়েরের মাধ্যমে খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেন।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, মেধাবী শিক্ষার্থী ইফজালকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার হত্যাকান্ড ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল তৎপর রয়েছে