, ,

ইসলাম ধর্ম গ্রহন করেছে জন্নাথপুরের এক পরিবার

admin
প্রকাশিত August 31, 2020, 10:39 AM
ইসলাম ধর্ম গ্রহন করেছে জন্নাথপুরের এক পরিবার

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

জগন্নাথপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে একই পরিবারের ৩ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। ইতি পূর্বে এই পরিবারের আরো এক সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জানাযায়, বিগত প্রায় দুই বছর পূর্বে সুনামগঞ্জে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই ( নতুনপাড়া) নিবাসী সনাতনী হিন্দু ধর্মাবলম্বী কবিন্ড কর এর ছেলে সুধীপ কর ( বর্তমানে মুসলিম নাম মোঃ সুলেমান মিয়া) সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে তাহার পিতা কবিন্ড কর,মাতা অনিতা রানী ও ভাই রতন কর গত ২৯ শে আগষ্ট রোজ শনিবার জগন্নাথপুর থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী সাহেব বাড়ীতে গিয়ে সাহেবজাদা হযরত মাওলানা মোঃ নজমুদ্দিন চৌধুরী ফুলতলীর কাছে বয়াত হয়ে সনাতনী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণকারী বর্নীত কবিন্ড কর এর বর্তমান নাম মোঃ ইব্রাহিম আলী, অনিতা রাণীর বর্তমান নাম মোছাঃ রহিমা বেগম ও রতন কর বর্তমান নাম মোঃ ইসমাইল হোসেন রাখা হয়েছে।
এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণকারী কবিন্ড কর( বর্তমান নাম মোঃ ইব্রাহিম আলী) বলেন, ইসলাম ধর্মের রীতিনীতি ভাল বিধায় হিন্দু ধর্ম ত্যাগ করে স্ব-ইচ্ছায় স্ত্রী -সন্তান নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বছর দুয়েক আগে আমার আরেক ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নামাজ -রুজার মধ্য দিয়ে হালাল রুজির মাধ্যমে দিনাতিপাত করে ইমান এর সহিত পরকালে আল্লাহর দরবারে যেন হাজির হতে পারি এই দোয়া সকলের নিকট কামনা করছি।