, ,

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে ৭ই মার্চ উপলক্ষ্যে স্মৃতিচারণ-সভা

admin
প্রকাশিত March 8, 2022, 01:16 AM
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি  কলেজে ৭ই মার্চ উপলক্ষ্যে স্মৃতিচারণ-সভা

 

বিশ্বনাথ প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও ৭ই মার্চ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’র উদ্যোগে সোমবার (৭ মার্চ) সকালে কলেজ মিলনায়তনে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য আফাজ মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাহমুদা বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি হাসন আলী। সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রশীদ, সালমা আক্তার, আফিয়া বেগম ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুবর্ণা বেগম, কাওছার আহমদ, লায়েক হাসান অভি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী তানভীর আহমদ ও গীতা পাঠ করেন শিল্পী রাণী মালাকার। এসময় কলেজের সহকারী অধ্যাপক দিলুয়ার হোসেন, প্রভাষক খয়ের আহমদ, নাছরিন জাহান, মোস্তফা কামাল, সহকারী শিক্ষক আমিনুল হক, ফাহিমা বেগম শাম্মী প্রমুখ উপস্থিত ছিলেন।