
বাংলাদেশ পেট্রোল পাম্প ওউনার এসোসিয়েশনের মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট বিভাগীয় সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল এক বিবৃতিতে সিলেটের মানুষের প্রিয়জন বিশিষ্ট ব্যাবসায়ী ও জাতীয় রাজনিতিক ব্যক্তিত্ব এম এ হকের মৃত্যুতে সংগটনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন এম এ হক আমাদের সংগঠনের ও একজন অভিভাবক ছিলেন।তিনি সামাজিক ও রাজনৈতিক ভাবে সিলেটবাসীকে অনেক সফলতা এনে দিয়েছেন যা সিলেটবাসীকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখবে। তিনি তার কর্মে অমর হয়ে থাকবেন। আমরা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাই।