, ,

করোনাকালে ইইউ ভ্রমণে বাংলাদেশীদের জন্য সীমান্তে অনুমতি নেই

admin
প্রকাশিত June 28, 2020, 02:57 PM
করোনাকালে ইইউ ভ্রমণে বাংলাদেশীদের জন্য সীমান্তে অনুমতি নেই

আন্তর্জাতিক ডেস্ক ।। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ভ্রমণ বন্ধ রাখার পর আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্বের দেশগুলোর সঙ্গে ১ জুলাই থেকে সীমান্ত আবার খুলতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন ভ্রমণ তালিকায় চীন, ভুটান, ভারতসহ বিশ্বের ৫৪টি দেশের নাগরিকদের প্রবেশে কোন বাধা নেই। তবে আপাতত বাংলাদেশের জন্য বন্ধই থাকছে সীমান্ত।

করোনাভাইরাস পরিস্থিতির বিচারে কোন দেশগুলো থেকে ভ্রমণকারীদের ইইউ এ ঢুকতে দেওয়া নিরাপদ আর কোন দেশগুলো নিরাপদ নয় তার তালিকা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। যে দেশগুলো ইইউ’র তুলনায় করোনাভাইরাস পরিস্থিতি অপেক্ষাকৃত ভাল কিংবা বেশি ভালভাবে সামাল দিতে পেরেছে সে দেশগুলোকেই ভ্রমণ তালিকায় রাখা হয়েছে।- খবর গালফটুডে’র