
যদি কখনো রুক্ষ হয় শহর
ইউটার্ন করে পথ
উত্তপ্ত কংক্রিট আর পিচ
যদি কখনো ভিসুভিয়াস হতে চায়–
শুদ্ধস্বরের কবিতা বেমালুম ভুলে
ঝরা বকুল ছিনতাই হয়
ভোরের কুয়াশার সাথে—-
হাতধরা বিকেল যদি হয়
ভয়ংকর প্রতারণা
নিয়ন সন্ধ্যা ডুবে মাতাল রাতে—
ভোর আসে না নিশিত জীবনে
- তবে এখানে এসে
একবার
উদাস হতে হয়।—-