
কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাটের লোভা ছড়া পাথর কোয়ারীর ইজারার মেয়াদ শেষ হওয়ার পর ও সরকারী রাজস্ব ফাকি দিয়ে পাথর বিক্রি ও পরিবহন করছে অসাধু ব্যবসায়ীরা। গত এক সপ্তাহে সরকারী রাজস্ব ছাড়া প্রায় শত কোটি টাকার পাথর লোভা কোয়ারী এলাকা থেকে অন্যত্র সরানো হয়েছ। আর এই পাথর রাজস্ব ছাড়া বিক্রি বন্ধে উপজেলা প্রসাসনের পর মাঠে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।এ সময় কানাইঘাট পৌর এলাকা থেকে কয়েকটি পাথর বোঝাই ট্রাক আ টক করা হয়। নদীপথেে ও নৌযান আইন অমান্য করে অবৈধভাবে পাথর পরিবহন বন্ধেে টহল বৃদ্ধি করা হয়েছে।