, ,

কানাইঘাটে গরু চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

admin
প্রকাশিত October 14, 2020, 12:51 PM
কানাইঘাটে গরু চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে গরু চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন।
জানা যায়, আজ বুধবার সকাল ১১টার দিকে কানাইঘাট পৌরসভার শ্রীপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে শাহজাহান (১২) কয়েকটি গরু নিয়ে মাঠে যাওয়ার সময় একটি গরু একই গ্রামের তজম্মুল আলী পুত্র আলমাছ গংদের ধান ক্ষেতে নেমে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আলমাছ গংরা শাহজাহানকে মারধর করে। একপর্যায়ে শাহজাহানকে রক্ষা করতে তার পিতা আমির উদ্দিন এগিয়ে আসলে আলমাছ উদ্দিন গংরা ধারালো দা দিয়ে আমির উদ্দিনকে কোপিয়ে রক্তাক্ত জখম করে। আমির উদ্দিনকে মারধর করার সময় তার স্ত্রী সালমা বেগম এগিয়ে আসলে আলমাছ গংরা তাকেও পিঠিয়ে আহত করে চলে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আমির উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আমির উদ্দিন বাদী হয়ে আলমাছ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।