, ,

কানাইঘাটে যুবলীগ নেতা আব্দুল মুমিনের নেতৃত্বে বিজয় র‌্যালি

admin
প্রকাশিত December 16, 2020, 01:49 PM
কানাইঘাটে যুবলীগ নেতা আব্দুল মুমিনের নেতৃত্বে বিজয় র‌্যালি

কানাইঘাট প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাটে উপজেলা যুবলীগের সিনিয়র নেতা যুবনেতা আব্দুল্লাহ আল মোমিনের নেতৃত্বে এক বিশাল ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্টিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ৯টায় এই র‌্যালি কানাইঘাট ডাক বাংলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কানাইঘাট পৌর শহর হয়ে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মোমিনের নেতৃত্বে এ বর্নাঢ্য বিজয় র‌্যালিতে উপজেলার তৃণমূল পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।বিজয় র‌্যালিতে যুবলীগ নেতাকর্মীরা জাতীয় পতাকা,দলীয় পতাকা,ব্যানার,ফেস্টুন সহ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে।যুবলীগ নেতা মোমিনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে যুবলীগ নেতা কর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট পৌর পয়েন্টে এক পথসভার আয়োজন করে।

উপজেলা যুবলীগের সিনিয়র নেতা আব্দুল্লাহ আল মোমিনের সভাপতিত্বে এবং যুবনেতা দেলোয়ার হোসেন রুবেল এর পরিচালনায় উক্ত পথ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ফরিদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা অাহমদ সোলেমান,উপজেলা যুবলীগ নেতা হেলাল অাহমদ হেলালী, মো. জাকারিয়া,জাকারিয়া, কামাল অাহমদ,অাবুল হাসনাত, নিজাম উদ্দিন, এনাম উদ্দিন,শাহাব উদ্দিন, বিপ্লব, অাবুল হোসেন,শিহাব উদ্দিন কাকা, ছাত্র নেতা মিজানুর রহমান,শাহার,মাছুম অাহমদ,মো.অাছার,হারুন রশীদ,ইকবাল,বাহার,সেলিম,অারিয়ান অাশিক,নাজমুল,ইব্রাহিম,রুবেল, কাওসার,রাসেল অাহমদ, ফখরুল,জনি, ছাত্রলীগ নেতা নাইম,অাশরাফ রনি,পাবেল,শহীদ,সোহাগ,রনি প্রমূখ।

সভায় সভাপতির বক্তব্যে যুবনেতা আব্দুল্লাহ আল মোমিন বলেন,জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্ম ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ স্বাধীনতা। আমাদের ইতিহাস ঐতিহ্য গৌরবের।আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তুলে ধরতে হবে।বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্বা-এই সত্যকে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি তার বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।এই বিজয়ের মাসে জননেত্রী শেখ হাসিনা দেশবাসীকে পদ্মা সেতু পূর্নাঙ্গ রূপ উপহার দিয়েছেন যা আমাদের জন্য ঐতিহাসিক প্রাপ্তি।জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে দেশবাসীর কাছে তুলে ধরার জন্য তিনি উপস্থিত যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এছাড়া তিনি দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতা কর্মীদের সর্বদা রাজপথে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।