
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে সুচনা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের পুষ্টি বিষয়ক ওরিয়েনটেশন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১.০০টায় কানাইঘাটের লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হলরুমে এফআইভিডিবি সূচনা প্রকল্প কর্তৃক ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নিয়ে পুষ্টি বিষয়ক ১দিনের ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়। ইউপি সচিব নাজমুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এবং চেয়ারম্যান ফয়াজ উদ্দীনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বাংলাদেশ ও সিলেটে অপুষ্টির বর্তমান অবস্থা ও বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ, খাদ্য ও প্ুিষ্ট, গর্ভকালীন ও প্রসূতি মায়ের সেবা, শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, জেন্ডার সমন্বয় সম্পর্কিত মৌলিক ধারণা, সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যান বিভাগের সম্পৃক্ততা, পুষ্টির অবস্থার উন্নয়নে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যদের ভুমিকা নিয়ে আলোচনা করেন এফআইভিডিবি সূচনা প্রকল্পের নিওট্রেশন অফিসার এ কে শামীম আহমদ, স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম, স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউপি সদস্য শামছুল ইসলাম চৌধুরী, মুজির উদ্দীন প্রমুখ। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান ফয়াজ উদ্দীন বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যরা মিলে ইউনিয়নের মা ও শিশুর অপুষ্টি০৯ দূরীকরণে উদ্যোগ নেয়া হবে। পরে অপুষ্টি দূরীকরণে একটি পরিকল্পনা প্রনয়ণ করা হয়। উল্লেখ্য বর্তমানে কানাইঘাট উপজেলার ৫টি ইউনিয়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকে এইডের অর্থায়নে সেভ দ্য চিলড্রেনের কারিগরী সহায়তায় এফআইভিডিবি কর্তৃক অপুষ্টি চক্র প্রতিরোধে এবং খর্বতার হার কমানোর উদ্দেশ্যে সূচনা প্রকল্প কাজ করছে।