
কানাইঘাট প্রতনিধিঃ কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের জাগরনী ক্রিকেট ক্লাবের আয়োজনে ৪র্থ টি-১০ বিপিএল ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারী) বিকেল ৩টায় বীরদল খালোমোরা সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন পূবালী ব্যাংক, গোলাপগঞ্জ মিরগঞ্জ শাখার ম্যানেজার নজরুল ইসলাম আশরাফ। কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জাগরণী ক্রিকেট ক্লাবের সভাপতি মারুফ আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা রায়হান আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, পূবালী ব্যাংক কানাইঘাট শাখার ব্যাংকার মিসবাহ আহমদ, কুয়েত প্রবাসী মাহবুবুর রহমান মুজিব, ফ্রান্স প্রবাসী কায়েছ আহমদ, ইউপি সদস্য ফজলুর রহমান, জাগরণী ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যবসায়ী আকরাম হোসেন, মিলেনিয়াম ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক আবুল হাসনাত সুমন প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাগরণী লায়ন্স ক্রিকেট দলকে ২২ রানে পরাজিত করে জাগরনী রয়েলস্ ক্রিকেট দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তৃতীয় স্থান অধিকার করে জাগরনী ক্লাসিক ক্রিকেট দল। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেয়ার পাশাপাশি অংশগ্রহণকারী ৬টি দলের প্রতিটি দলকে শান্তনা পুরষ্কার এবং ভালো খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।