, ,

কানাইঘাট থানার বিদায়ী এসআই আবু কাউছারকে সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত August 15, 2020, 04:26 PM
কানাইঘাট থানার বিদায়ী এসআই আবু কাউছারকে সংবর্ধনা প্রদান

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট থানার এসআই মোঃ আবু কাউছারের অন্যত্র বদলী জনিত কারণে থানা পুলিশের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ১০টায় থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে আয়োজিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম। এসআই পার্থশারতী দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, সেকেন্ড অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিদায়ী এসআই মোঃ আবু কাউছার, প্রেসক্লাবের সিনিয়র সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, এসআই এসএম মাইনুল ইসলাম, এএসআই মুজাম্মেল, কনস্টেবল নিত্যান্দ। উপস্থিত ছিলেন এসআই রাজীব মন্ডল, এসআই দেলোয়ার হোসেন, এসআই আনোয়ার হোসেন, এসআই সবুজ কুমার নাইডু, এসআই রাম চন্দ্র দাস, এসআই সনজিত রায়, এসআই মোঃ লিটন মিয়া প্রমুখ। থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম তার বক্তব্যে বলেন, বিদায়ী এসআই আবু কাউছার থানার একজন সাহসী, নিষ্ঠাবান দায়িত্ব পরায়ণ পুলিশ অফিসার ছিলেন। থানায় কর্মকালীন সময়ে তিনি অনেক ডাকাত, দুর্ধর্ষ অপরাধীদের গ্রেফতার সহ তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে জনসাধারণকে পুলিশি সেবা দিয়েছেন। এলাকার মানুষের সাথে তার বন্ধু সুলভ সম্পর্ক ছিল যা থানা পুলিশের ভাবমুর্তি অনেকটা উজ¦ল করে ছিল। বদলী জনিত কারনে আবু কাউছারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। বিদায়ী এসআই আবু কাউছার তার বক্তব্যে বলেন, কানাইঘাট থানায় তিনি ৩ বছর কর্মরত ছিলেন। চাকরিকালীন সময় থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম স্যার, ওসি (তদন্ত) স্যার সহ তার সহকর্মী, সাংবাদিক সহ সকল মহল প্রতিটি কাজে তাকে সহযোগিতা করেছিলেন। কর্মরত থাকাবস্থায় কারো মনে কোন ধরনের দুঃখ কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিদায়ী অনুষ্ঠান শেষে থানা পুলিশের পক্ষ থেকে তাকে নানা ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও পুলিশি সেবার ক্ষেত্রে প্রশংসনীয় প্রদক্ষেপ রাখায় তাকে কানাইঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বরুপ উপহার প্রদান করা হয়।