, ,

কানাইঘাট থানা ওসির মরহুম পিতার জন্য দোয়া

admin
প্রকাশিত April 26, 2021, 08:40 PM
 কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট থানার অফিসার ইচার্জ মো: তাজুল ইসলাম পিপিএম এর পিতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে থানা পলিশের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) বাদ এশা থানার মসজিদে এ মিলাদ ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) জাহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশীদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক জয়নাল আজাদ সহ থানার পুলিশ অফিসার ও সদস্য বৃন্দ।
মিলাদ ও দোয় মাহফিলে থানার ওসি তাজুল ইসলাম পিপিএম এর পিতার আত্মার মাগফেরাত কামনা করার পাশাপশি করোনা মহামারি দেশকে হেফাজত করার জন্য মহান আল্লাহর দরবারে আরজ করে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম হাফিজ মাওলানা জাকির হোসেন।
প্রসঙ্গত যে, করোনা থেকে সুস্থ হওয়ার পর গত রবিবার বার্ধক্য জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।