
কানাইঘাট প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার নির্দেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট উপজেলার দীঘিরপার পূর্ব ইউপিতে প্রধানমন্ত্রীর সহায়তার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের জি.আর প্রকল্পের আওতায় ২৫০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় দীঘিরপার পূর্ব ইউনিয়ন পরিষদে ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ১ হাজার টাকা করে ভূক্তভোগীদের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দীঘিরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, কৃষি বিশ^বিদ্যালয়ের প্রসাশনিক কর্মকর্তা এম. মামুন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য গিয়াস উদ্দিন, খছরুজ্জামান, বদরুল হক, রমিজ উদ্দিন, কাওছার আহমদ, জসিম উদ্দিন, এবাদুর রহমান, মহিলা সদস্যা সব্বাহার বেগম, হাসিনা বেগম প্রমুখ।