, ,

কানাইঘাট ভূমি অফিসে নামজারী প্রক্রিয়া বিলম্ব হওয়ায় ভূক্ত ভোগিরা বিপাকে

admin
প্রকাশিত December 20, 2020, 03:59 PM
কানাইঘাট ভূমি অফিসে নামজারী প্রক্রিয়া বিলম্ব হওয়ায় ভূক্ত ভোগিরা বিপাকে

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ভূমি অফিসে ভূমি নামজারী প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারনে নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে জমির মালিকদের। নামজারী না হওয়ার কারনে অনেকে তাদের জমি প্রয়োজনীয় কাজের জন্য বিক্রি করতে পারছেন না। নামজারি না হওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে ভূক্ত ভোগিদের। জানা যায়, গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে নামজারীর আবেদনকারী ২২জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে তারা উল্লেখ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ৩মাস ছুটিতে ছিলেন। যার কারনে ভূমি নামজারী প্রক্রিয়া বিলম্বিত হয়। সদ্য তিনি ছুটি শেষে অফিসে যোগদান করলেও তাদের নামজারী সম্পন্ন করছেন না। এতে করে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। ভূমি অফিসে আবেদিত নামজারী দ্রুত সম্পন্ন করার জন্য আবেদনকারীরা দাবী জানিয়েছেন। অনেকে বলেছেন ই-নামজারী ২০ থেকে ২৫দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কানাইঘাট ভূমি অফিসে তা হচ্ছে না। প্রায় ৩ মাস থেকে নামজারী না হওয়ায় আবেদনকারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।