
কিডনী ফাউন্ডেশনের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. এম, এ ,মজিদ, সেবা ও কল্যাণ বিভাগের অতিরিক্ত পরিচালক মিসেস ফরিদা নাসরিন ও আজীবন সদস্য ইমরান আহমদের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে কিডনী ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কিডনী ফাউন্ডেশন হাসপাতালের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক জুবায়ের আহমেদ চৌধুরী, চিকিৎসা সেবা বিভাগের পরিচালক ডা. কাজী মুশফিকুক আহমদ, কার্যকরী কমিটির সদস্য ডা. শাহ জামান চৌধুরী বাহার, প্রশাসন বিভাগের পরিচালক সৈয়দ সাদেক হোসেন এবং অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মা’আজ রেজা চৌধুরী, মহিবুর রহমান রাসেল, সুমন বিন বাসিত, জিয়া ইসলাম ও আতিকুর রহমান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন চাতলীবন্দ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা এহসান আহমেদ।