, ,

কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

admin
প্রকাশিত August 2, 2020, 10:45 AM
কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

এস এম উমেদ আলীঃ

ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আজ রবিবার মিলনগঞ্জ বাজারে পুরস্কার প্রদান করা হয়!
কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উপদেষ্টা মোঃ চানমিয়া চৌধুরীর সভাপতিত্বে গ্রুপের এডমিন মোঃ দিদার আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঃ সিলেট জজ কোর্টের এডিশনাল পি পি, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম। ডা. আব্দুর রহমান, মিলনগঞ্জ বাজারের সভাপতি মোঃ আফাছ উদ্দীন,কালের সিলেটের সম্পাদক মোঃ সুজন মিয়া,মোঃ সাদিক মিয়া, কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন মোঃ আখলাক হুসাইন, এস এম উমেদ আলী, মাওঃ ফয়জুল হাসান, মাওঃ সাইফুদ্দিন সুফিয়ান, ওমর ফারুক, সাংবাদিক ইদু খান, সাংবাদিক সাজু আহমেদ প্রমুখ!
রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শিহাবুদ্দিন, মোঃ তাওহিদ জাহান আনোয়ার,আলী আমজদ এর পক্ষ থেকে প্রতিনিধি মোঃ ইমাম হুসাইন!
প্রথম পুরস্কার ৫হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ৩হাজার টাকাও তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা এবং প্রত্যেক বিজয়ীকে ক্রেষ্ট প্রদান করা হয়!
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা!