, ,

কেন্দ্রীয় কমিটির সাথে পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা

admin
প্রকাশিত August 18, 2022, 04:41 PM
কেন্দ্রীয় কমিটির সাথে পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা

কেন্দ্রীয় কমিটির সাথে পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মতবিনিময় সভা

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগের নেতৃবৃন্দ। (১৮ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রাল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ভোক্তা অধিকার, পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন সংস্থা কর্তৃক হয়রানী বন্ধ করা, সরকার নির্ধারিত শতকরা হারে কমিশন বৃদ্ধি, ভোক্তা অধিকার নিশ্চিত পুর্বক, সরকার কতৃক প্রদত্ত নিয়ম অনুসর করে অভিযান পরিচালনা করা, অভিযান পরিচালনাকারী অভিযান পরিচালনার পর পেট্রোল পাম্প মালিকদের লিখিত কপি প্রদান করা সহ আরো বিভিন্ন দাবী জানানো হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রাল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি মো: মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: নাজমুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হারুন উর-রশীদ, মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মীর আহসান উদ্দিন পারভেজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতবিনিময় সভার আহ্বায়ক সিরাজুল হোসেন আহমদ, ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি হুমায়ুন আহমদ, প্রফেসার মো: ফয়জুল ইসলাম, প্রফেসর ডা: আজির উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা কমিটির সাইফুল আলম, হবিগঞ্জ জেলা কমিটির নলিনী কান্ত রায়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রাল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সহ-সভাপতি সুলতান মো: ইদ্রিছ,
মো: আখতার ফারুক লিটন, সুলেমান মিয়া, হাবিবুর রহমান মুস্তাকিম, জুয়েল আহমদ নানু, ব্যারিস্টার রিয়াদ উদ্দিন আজিম আদনান, মো: নাফিস জুবায়ের চৌধুরী, জুবের আহমদ চৌধুরী খোকন, ইউনুস মিয়া, স্যার জন রাসু, মো: মুরাদ আহমদ, এম এ জামান, সৈয়দ মশিউর রহমান, মো: কফিল মিয়া, মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, উত্তম কুমার নাথ, মো: নুরুল ইসলাম, মির্জা আফজাল মামুন বেগ, রফিকুল ইসলাম, সুলেমান মিয়া প্রমুখ।

অতিথিতের ফুল দিয়ে বরণ করেন খান মো: ফরিদ উদ্দিন, আব্দুল মোমিন, আক্তার ফারুক লিটন, মাছুম আহমদ, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, নাদিম রহমান, সৈয়দ আতাউর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল ওয়াছে আলতাফ।

মতবিনিময় সভা যৌথ পরিচালনা করেন
সিলেট বিভাগের প্রচার সম্পদাক মো. এনামুল হক রুবেল এবং কার্যকরী সদস্য মো: মনিরুল ইসলাম।