
নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের সর্ববৃহৎ কম্পিউটার শপ ও গেইম জোন “গেইর্মাস আর্ক ” এর উদ্যোগে বিখ্যাত ব্যান্ড করসেয়্যার ও এলজি এর যৌথ প্রযোজনায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় ভিন্নধর্মী এক অনলাইন কম্পিউটার গেইমস প্রতিযোগিতা। এতে আটটি টীম অংশগ্রহন করে। যথাঃ ওয়্যার হাউন্ডস, পিক্সি এন্ড ফ্যান্ডস, আয়রন ৩, বিয়ন্ড এক্সপেক্টেশন, টিএমআই, এন্টি সাদিয়া, ডায়নামাইটস, এসজিএস অংশ নিয়ে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী হয় “ওয়্যার হাউন্ডস” এবং রানারআপ “বিয়ন্ড এক্সপেক্টেশন “।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব জমিন ও একুশে টিভির প্রতিনিধি ওয়েছ খসরু, দিনরাত পত্রিকা সম্পাদক মুজিবুর রহমান ডালিম, সাংবাদিক ডালিম আহমেদ।
সপ্তাহ ব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার হাতে তুলে দেন “গ্লোবাল ব্যান্ডের সিলেট এরিয়া ম্যানেজার ” ইসতিয়াক আহমদ ” টগী সার্ভিসের লিমিটেড” সিলেট এরিয়া ম্যানেজার সরোয়ার হোসেন সোহাগ, ইউসিসির এরিয়া ম্যানেজার অসীম কুমার মিত্র এবং গেইমার্স আর্কের প্রতিষ্টাতা জনাব মাহবুবুল হাসান মিশু এবং গেইমারস আর্কের ইনচার্জ আব্দুল আহাদ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন গেইর্মাস আর্কের ক্যাফে ম্যানেজার রিমেল ধর বড়ুয়া।