, ,

গোলাপগঞ্জ উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

admin
প্রকাশিত March 6, 2022, 03:00 PM
গোলাপগঞ্জ উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গত (১৮ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের দুটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সৌদি আরব প্রবাসী আব্দুল ফয়েজ মাস্টার ও আব্দুল হামিদের যৌথঘরের ৬টি রুমই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এতে ক্ষতিগ্রস্তদের পরিবারকে গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউ এস এ” এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস এর উপদেষ্টা মন্ডলীর সম্মানিত দাতা সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শ্রদ্বেয় মনজুর সাফি চৌধুরী এলিম। ও গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস এর সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শ্রদ্ধেয় শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ। ও হেলপিং হ্যান্ডস এর অ্যাডভাইজিং কনভেনার মামুনুল হুদা খান। লক্ষিপাসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মফসির আলী চৌধুরী। কৃষক লীগ নেতা বাহার উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দীন শাহিন, এরাফ আহমদ, রাসেল আহমদ, সুলেমান আহমদ, সিলেট জেলা ছাত্র লীগ নেতা মাহমুদুল হাছান, আলি আহমদ, বুধবারি বাজার ইউনিয়ন যুবলীগ নেতা লিটন আহমদ, সহ  নেতৃবৃন্দ।