
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটের আহারকান্দি সাকিনে চুরির অপবাদে আব্দুল হান্নান (৩৫) নামে এক ব্যক্তির দুই চোখ নষ্ট করার অভিযোগে অভিযুক্ত মূল আসামী নজির আহমদ (৫৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত নজির গোয়াইনঘাট উপজেলার আহারকান্দি সাকিনের মৃত ইয়াকুব আলীর ছেলে। বুধবার (৮ জুলাই) সন্ধা সাত ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মহরম আলীর নেতৃত্বে ডিবি পুলিশ সিলেট দক্ষিন সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।