
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর পূর্বপাড়া গ্রামে সালিশ বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে আঙ্গারজুর গ্রামের সিরাজ মিয়া ও স্ত্রী জরিনা বেগম। এসময় ব্যপক লুটপাট ও ভাংচুরের ঘটনাও ঘটেছে। গত ১৪ ফেব্রæয়ারী সকাল ১১ ঘটিকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, সিরাজ মিয়া তার দোকান সংস্কারের জন্য ৮টি পাকা খুটি কিনে দোকোনের সামনে রাখেন। এতে বাধা প্রদান করেন স্থানীয় প্রভাবশালী কতিপয় লোক দুবৃর্ত্ত। তারা খুটি সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ পর্যায়ে হুমকি ধামকিও দেন।
বিষয়টি মিমাংসার লক্ষে স্থানীয় মুরব্বিরা ১৪ ফেব্রæয়ারী সালিশ বৈঠকের আয়োজন করেন। সালিশ বৈঠকে উভয় পক্ষ যথাসময়ে হাজির হয়। সালিশ চলাকালীন দুবৃর্ত্তরা বেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে মারাত্মক ভাবে আহত হন সিরাজ মিয়া ও তার স্ত্রী জরিনা বেগম। সন্ত্রাসীরা ব্যপক ভাংচুর ও লুটপাট চালায়। এতে প্রায় দুই লাভ ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করেছেন মামলার বাদী সিরাজ মিয়া।
এ ঘটনায় সিরাজ মিয়া এগারো জনকে আসামী করে মামলা করেছেন। আসামীরা হলেন আফরোজ মিয়া, আকবুল আলী, ফরিদ মিয়া, নূর মিয়া, কটন মিয়া, নুরুল হক, তৈয়বুর রহমান, আঙ্গুর মিয়া, আলাল মিয়া, ফজর আলী, রাজু মিয়া।