, ,

গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

admin
প্রকাশিত January 22, 2022, 11:20 AM
গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

 

সিলেট জেলার কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন গোয়ালজুর আদর্শ তরুণ সংঘের উদ্যাগে ২০২১ সালের গোয়ালজুর গ্রামের এসএসসি/সমমান উত্তীর্ণ(২৫) শিক্ষার্থী ও নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত ২১ জানুয়ারি ২০২২ খ্রিঃ রোজ শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় গোয়ালজুর দারুল হুদা মাদ্রাসা মিলনায়তনে মোঃ রেজওয়ানুল করিম ও কাওছার আহমদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংঘের সদস্য হাফিজ সাদিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের বর্তমান সভাপতি মোঃরাহেল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জজকোর্টের এপপি এ্যাডভোকেট আব্দুস সাত্তার।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঝিংগাবাড়ী ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার আবুবকর, (১,২,ও ৩) ওয়ার্ডের মহিলা সদস্য জনাবা ফাতিমা বেগম, ১ নং ওয়ার্ড সদস্য হাফিজ মাহমুদ হোসাইন, ২নং ওয়ার্ড সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, ৩ নং ওয়ার্ড সদস্য জনাব আব্দুল লতিফ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাছবাড়ী মডার্ণ একাডেমি অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার আব্দুল মতিন, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার এখলাছুর রহমান, বিশিষ্ট সমাজসেবি ও শিক্ষানুরাগী কামাল আহমদ, সমাজসেবি ও শিক্ষানুরাগী বদরুজ্জামান,এ্যাডভোকেট শরফ উদ্দিন, সিলেটের দৈনিক দিনকালের বার্তা সম্পাদক জয়নাল আজাদ, গাছবাড়ী উইমেন্স কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এহসানে এলাহী, সংঘের সদ্য বিদায়ী সভাপতি সাইফুল আলম, সংঘের সম্মানিত কাওছার আহমদ প্রমূখ।

 

হাবিবা আক্তার ///