
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
২১ শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় জগন্নাথপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০০৪ সালের ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় এর সামনে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ও ভাগ্যক্রমে নিশ্চিত মৃত্যুর ছোয়া থেকে ফিরে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা এবং আহতদের দীর্ঘায়ূ কামনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উদ্যোগে ২১ শে আগষ্ট রোজ শনিবার উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুক মিয়ার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ এর সহ-সভাপতি এম নজরুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ তাজ উদ্দিন আহমদ তাজ, মোঃ রমজান আলী ছানা, বকুল গোপ, ইউপি সদস্য রণধীর কান্তি দাস, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা মোঃ আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু ও রাসেল তালুকদার প্রমূখ।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয় এর সামনে তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান সরকার এর মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশে সন্ত্রাসীরা অতর্কিত ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। এতে মৃত্যু বরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন। আর আহত হন জননেত্রী শেখ হাসিনা সহ পাঁচ শতাধিক নেতাকর্মী। এমনকি সাংবাদিকেরা ও আহত হন।