
চারদিন বিদ্যুৎহীন থাকবে সিলেট নগরীর কিছু এলাকা। উন্নয়নমূলক ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য যে চারদিন বিদ্যাুৎ থাকবে না সে চার দিন হচ্ছে- ২১, ২২, ২৩ ও ২৬ আগস্ট। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিদ্যুৎ অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশ-পাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।…