
ছাতক প্রতিনিধি:
ছাতকে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন ইউপি চেয়ারম্যান অদুদ আলম। মঙ্গলবার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়ন পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুরব্বী মাসুক মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম।
তাজ উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য দুলাল মিয়া, জুয়েল মিয়া, সদস্যা তাহমিনা বেগম, ফুলেছা বেগম ও অমরী রানী দেব, স্থানীয় সাজ্জাদ মিয়া, শানুর আহমদ লাল, কদুরুল ইসলাম, সিরাজ মিয়া, আশরাফুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম বলেন, ইউনিয়নের মানুষের কল্যাণে তিনি র্দীঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন। ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে একটি মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এক সপ্তাহ আগে গণমাধ্যমে নলকূপ বরাদ্দ দেয়ার বিষয়ে ভূল তথ্য দিয়ে তার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি এবং তার পরিবারের বিরুদ্ধে এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিত্তিহীন তথ্যে কান না দিতে ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান।