
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ থেকে গাড়ীসহ এক শিশু অপহরণের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে ওই শিশু ও কদমতলি এলাকা থেকে গাড়ীটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টার সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সহিদপুর এলাকার আওলাদ আলী রেজা তাদের নিজস্ব সাদা রঙের নোহা (ঢাকা মেট্রো চ-৫৩ ১২১৫) গাড়ীর চালককে দিয়ে গোবিন্দগঞ্জ ডাচ বাংলা ব্যাংকে পাঠান। এসময় আওলাদ আলি রেজার ভাতিজী হালিমা নুসরাত ঊর্মিলা (৫) সুইট কিনতে গাড়ী চালকের সাথে যায়। চালক গাড়ীটি ব্যংক এলাকায় রেখে যান। কিছুক্ষণের মধ্যে (চালক) ব্যাংকে কাজ শেষ করে নিচে নেমে দেখেন গাড়ী ও গাড়ীতে বসে থাকা শিশু ঊর্মিলা নেই। সাথে সাথে চালক আওলাদ আলী রেজার পরিবারকে জানান।তারা প্রশাসনকে অবহিত করার পাশাপাশি গণমাধ্যমসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে শুরু করেন। এক পর্যায়ে বিকেল সাড়ে তিনটার দিকে সিলেটের কদমতলি এলাকার ফল মার্কেটের পাশে গাড়িটি পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে শিশুর স্বজনরা ঘটনাস্থলে এসে গাড়িটি পেলেও ঊর্মিলাকে পাননি। এর কিছুক্ষন পরে খবর পেয়ে গোটাটিকর এলাকার একটি বাড়ীতে ছাতক থানা পুলিশ ও দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের কুটি মিয়ার ছেলে রোকন আহমদ (২৮) নামের একজনকে আটক করে পুলিশ।
মিজানুর রহমান বিপিএম সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেলের দিকনির্দেশনায় ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের নেতৃত্তে সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম , এসআই মুহিন উদ্দিন সহ ছাতক টিম ৬ ঘন্টার মধ্যে দক্ষিণ সুরমা থানা ও ছাতক থানার যৌথ অভিযানে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করেছে।